জীবন চলার পথে আমাদের কিছু মূল্যবান দিক থাকে। সেসব দিক সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সবার জীবনেই বিশেষ গুরুত্তপূর্ণ দিক হলো নিজের ব্যাক্তিত্ব। কারণ মানুষ এর গুন ব্যবহার সমস্ত কিছু প্রকাশ পায় তার আচার- আচরন ও ব্যবহার সব কিছুর মাধ্যমে। কিন্তু অনেক ক্ষেত্রে শথ চেষ্টা করেও সঠিক ব্যাক্তিত্ব অর্জন সম্ভব হয় না।
আজকে আপনি কিছু বাস্তবিক টিপস জানতে পারবেন, যার মাধ্যমে বাইরের সবার কাছে আপনার আত্নসম্মান এর দিক গুলো ফুটে উঠবে। এছাড়াও সব ক্ষেত্রে মর্যাদা, শ্রদ্ধা পেতে পারেন এছাড়াও প্রভাবিত হয় সবার কাছে।

নিজের ব্যক্তিত্ব সবার কাছে ফুটিয়ে তোলার উপায়
সবার সাথে সবসময় হাসি মুখে কথা বলতে হবে। সে যায় হোক না কেনো আপনি সবারে সাথে হাসি মুখে কথা বলবেন। তাহলে সবার কাছে আপনার পরিচিতি মেলে ধরতে সুবিধা হবে। সবাই চাই তার সাথে হাসি খুশি মুখে কথা বলা হোক, কেউ গোমড়া মুখে কথা বলােএবং অবহেলা জাতীয় সব দিক পছন্দ করেন না।
এরপর আপনার মধ্যে মানুষ এর কথা শোনার ক্ষেত্রে প্রবণতা বাড়াতে হবে। প্রথমত আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে। কারণ যদি আপনি একজন মানুষ এর কথার গুরুপ্ত দেন, তাহলে অন্য ক্ষেত্রে ওই ব্যাক্তি ও আপনার কথা এর সাথে সহজেই একমত হতে পারেন। সেই মানুষটি সব সময় সবক্ষেত্রে আপনাকেও গুরুপ্ত দিবে।
পরিশেষে যেকোন পরিস্থিতে মিথ্যা কথা কে ছাড়তে হবে। কারণ একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যাকে কে ঢাকতে হাজার টা মিথ্যের আশ্রয় নিতে হয়। আর মিথ্যা কথা বলা মানুষ গুলো সমাজ ও ব্যাক্তি পর্যায়ে কোথাও নিজের মর্যাদা পায় না। সব ক্ষেত্রেই সব সময় লাঞ্ছনার শিকার হতে হয়। মিথ্যা বলা লোকজন কখনো শান্তিতে থাকতে পারেনা।
যদি কোনো ক্ষেত্রে আপনার ভুল বা আপনার গাফিলতি থেকে থাকে তাহলে সেটি কে না লুকিয়ে শিকার করবেন। কখনোই সেটা কে মিথ্যা বলে ঢাকার চেষ্টা করবেন না। আপনি কখনো এমন ভুল করবেন না, যার ফলে ওপর পাশের ব্যাক্তি টি আপনার ব্যাবহার দেখে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন ভাবে জীবন পরিচালনা করবেন, যাতে আপনার মধ্যে খুত জিনিস টা বের করতে না পারে।
যদি আপনি কখনো কোনো কিছু তে ভাষণ অথবা সংলাপ বলতে থাকেন, তবে সব সময় গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন। অগোছালো ভাবে কোনো কথা বলতে যাবেন না। অগোছালো কথা বলার ফলে সবার কাছে সম্মান না পেয়ে হয়ে যেতে পারেন হাসির পাত্র। তাই কথা বলার সময় এই দিকে একটু সতর্ক হতে হবে।
কোনো বিষয় কে নিয়ে কখনোই তর্ক বিতর্ক করবেন না। তর্ক -বিতর্ক থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করবেন । কারণ এর ফলে বাইরের মানুষের চোখে আপনার সম্পর্কে খারাপ ধারণা জন্মাতে পারে। তাই আপনি সব সময় ঠান্ডা মস্তিষ্কে ভেবেচিন্তে সব কিছুর সমাধান করবেন।
আপনি কখনো কাউকে কোনো কথা দেন বা ওয়াদা করেন, তাহলে তা পালন করার চেষ্টা করবেন। এছাড়াও যদি কোনকিছু আমানত রাখেন, তাহলে কখনো আমানত এর খিয়ানত করবেন না। আমানতের খিয়ানত করার ফলে মানুষ এর চোখে হয়ে যেতে পারেন খারাপ প্রকৃতির লোক। আর মহান সৃষ্টি কর্তার কাছেও হয়ে যেতে পারেন পাপি। তাই আপনি সব সময় কথা দিয়ে কথা রাখার চেষ্টা করবেন। যেটা কথা কখনো রাখতে পারবেন না, সেটা ভুলেও কাউকে বলবেন না।
সব সময় নিজের ব্যাবহার এর মধ্যে নম্রতা এবং ভদ্রতা বজায় রাখার চেষ্টা করবেন। আপনি কখনো কোন মানুষের সাথে উচু গলায় কথা বলবেন না। সব সময় নিজের মধ্যে সততা, নম্রতা ও ভদ্রতা জিনিস টা কে বজায় রাখার চেষ্টা করবেন।
আপনি যদি এইসব বিষয় গুলো মেনে চলতে পারেন, তাহলে আপনি সবার কাছে সম্মান পাবেন। এছাড়াও বাইরের দুনিয়া সহ সব ক্ষেত্রেই নিজের ব্যাক্তিত্ব ও সম্মান বোধকে আপনি নিজের আয়ত্বে আনতে পারবেন। সব সময় সব ক্ষেত্রে আপনি নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে পারবেন।
চলার পথে আমাদের জীবনে অনেক সমস্যার মুখে পড়তে হয়। সব কিছু মোকাবেলা করে চলতে হবে। হতাশ হওয়া যাবেনা। জীবনে কষ্ট পেয়ে আমরা অনেকেই অনেক সময় ভেঙ্গে পড়ি, কিন্তু সব কিছুর মোকাবেলা করে আমাদের বাঁচতে হবে। সমস্যায় পড়লেও ভুল সিদ্ধান্ত নেওয়া যাবেনা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবেনা। সৎ পথে জীবন পরিচালনা করতে হবে। তাহলে আমরা জীবনে সফল হতে পারবো।
গুরুপ্তপূর্ন প্রশ্নোত্তর
১. ব্যক্তিত্ব কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?
উত্তর: ব্যক্তিত্ব হলো আপনার আচরণ, চিন্তাভাবনা, মূল্যবোধ এবং অন্যান্যদের সাথে যোগাযোগের ধরন। এটি গুরুত্বপূর্ণ কারণ মানুষের প্রথম ধারণা প্রায়ই আপনার ব্যক্তিত্বের উপর ভিত্তি করে গঠিত হয়। একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব পেশাগত ও সামাজিক জীবনে সাফল্য আনতে সাহায্য করে।
২. নিজের ব্যক্তিত্ব চেনার সঠিক উপায় কী?
উত্তর: নিজের ব্যক্তিত্ব জানতে নিজের আচরণ, শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করতে হবে। বন্ধুদের মতামত নিন, নিজের পছন্দ-অপছন্দ খুঁজে বের করুন এবং বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে কিভাবে প্রতিফলিত করেন তা পর্যবেক্ষণ করুন।
৩. আত্মবিশ্বাস কীভাবে বাড়ানো যায়?
উত্তর: আত্মবিশ্বাস হলো ব্যক্তিত্ব ফুটানোর মূল চাবিকাঠি। ছোট ছোট সফলতা অর্জন, নিজেকে ইতিবাচকভাবে উৎসাহিত করা, এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায়। নিয়মিত শারীরিক ফিটনেস ও মনোযোগ বৃদ্ধি করা আরও সাহায্য করে।
৪. কথাবার্তা ও সংলাপের মাধ্যমে ব্যক্তিত্ব ফুটানোর উপায় কী?
উত্তর: স্পষ্ট ও সৌজন্যমূলক ভাষা ব্যবহার করুন। অন্যকে মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন। হাস্যরস এবং বিনয়ের মাধ্যমে আপনার কথোপকথন আকর্ষণীয় করুন। সংলাপের মাধ্যমে আপনি অন্যকে প্রভাবিত করতে পারেন।
৫. পোশাক ও বাহ্যিক আভা কি ব্যক্তিত্ব প্রকাশে প্রভাব ফেলে?
উত্তর: হ্যাঁ, পোশাক ও বাহ্যিক উপস্থিতি মানুষের প্রাথমিক ধারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার স্টাইল, রঙের পছন্দ ও পরিচ্ছন্নতা আপনাকে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হিসেবে তুলে ধরতে সাহায্য করে।
৬. নৈতিকতা ও আচরণ কিভাবে ব্যক্তিত্বকে শক্তিশালী করে?
উত্তর: সদাচার, সময়নিষ্ঠা, এবং অন্যকে সম্মান করার মতো গুণাবলী আপনাকে বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী করে তোলে। নৈতিক আচরণ দীর্ঘমেয়াদে মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে।
৭. সোশ্যাল মিডিয়া কি ব্যক্তিত্ব ফুটানোর একটি প্ল্যাটফর্ম?
উত্তর: হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হলো নিজের চিন্তা, অভিজ্ঞতা ও সৃজনশীলতা ভাগ করার একটি প্ল্যাটফর্ম। তবে সতর্ক থাকুন—আপনার আচরণ এবং পোস্টগুলোকে প্রাকৃতিক ও ইতিবাচক রাখুন।
৮. সমালোচনার প্রতি কীভাবে সঠিক প্রতিক্রিয়া দেবেন?
উত্তর: সমালোচনা গ্রহণযোগ্য হলে তা থেকে শিখুন। ক্রোধ বা প্রতিক্রিয়া দেখানোর চেয়ে মনোযোগ দিয়ে শোনুন এবং প্রয়োজনমতো নিজেকে উন্নত করুন। এটি আপনার ব্যক্তিত্বকে পরিপক্ক করে তোলে।
৯. নেতৃত্ব ও সহযোগিতা ব্যক্তিত্ব ফুটাতে কীভাবে সাহায্য করে?
উত্তর: অন্যদের সঙ্গে কাজ করার দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী মানুষকে প্রভাবিত করে। দলগত কাজ ও দায়িত্ব নেওয়ার মাধ্যমে আপনার দৃষ্টিভঙ্গি, দৃঢ়তা ও বন্ধুত্বপূর্ণ আচরণ প্রকাশ পায়।
১০. ব্যক্তিত্বকে দীর্ঘমেয়াদে ধরে রাখার উপায় কী?
উত্তর: ধারাবাহিক শেখার মনোভাব, ইতিবাচক অভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা এবং আত্মমূল্যায়নের মাধ্যমে আপনার ব্যক্তিত্বকে দীর্ঘমেয়াদে সজীব রাখা যায়। নিজের আসল স্বভাব বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।








