কাজে মনোযোগ দিতে না পারার ৪ টি কারন জেনে নিন!

কোন কাজ করতে গেলে সঠিক মনোবল দরকার হয়। অনেক সময় আমাদের কাজের প্রতি অনিহা সৃষ্টি হয়। কোনোকিছুতেই মন বসতে চায় না। আপনি যেকোন কাজের জন্য সময় নির্ধারন করলেন কিন্তু মনোযোগ শুধু অন্য দিকে চলে যায়।

আপনি পড়তে বসেছেন এমন সময় হঠাৎ কেউ মেসেজ দিল ফেসবুক থেকে একটা নোটিফিকেশন আসলো, ঠিক তখনই পড়ালেখা বাদ দিয়ে আপনি অনলাইনে ঢুকে পড়লেন। আর এভাবে কয়েকঘন্টা একনিমিশে কিভাবে যে পার করলেন সেটা নিজেও বুঝলেন না।

আপনি যদি এখনই কিছু করতে চান, কাজকর্মে অগ্রসর হতে চান। তাহলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। একটু সচেতন হলেই কিন্তু এসব সমস্যার সমাধান খুজে বের করা যায়।

জীবনে উন্নতি করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যারাই কঠোর পরিশ্রম করেছেন, তারাই জীবনে সফলতা আনতে পেরেছে।

Table of Contents

মনোযোগ কী?

মনোযোগ (Attention) হলো একটি মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট তথ্য বা উদ্দীপকের প্রতি একাগ্রতা স্থাপন করতে পারি এবং অন্যান্য প্রাসঙ্গিক নয় এমন বিষয়গুলোকে উপেক্ষা করতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ জ্ঞানীয় দক্ষতা, যা আমাদের দৈনন্দিন জীবনে সচেতনভাবে কাজ করতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

একাগ্রতা: কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দীপকের উপর মনকে স্থির রাখার ক্ষমতা।

নির্বাচনমূলক ক্ষমতা: প্রাসঙ্গিক তথ্য নির্বাচন করে সেটির ওপর মনোযোগ দেওয়া এবং অপ্রাসঙ্গিক তথ্যকে বাদ দেওয়া।

জ্ঞানীয় প্রক্রিয়া: এটি একটি সংজ্ঞানাত্মক প্রক্রিয়া, যা আমাদের বাহ্যিক (যেমন – শব্দ) বা অভ্যন্তরীণ (যেমন – তৃষ্ণা) উদ্দীপনা উপলব্ধি করতে সাহায্য করে।

মনোযোগ কেন গুরুত্বপূর্ণ?

দক্ষভাবে কাজ করা: মনোযোগ আমাদের দৈনন্দিন কাজগুলো সঠিকভাবে এবং দক্ষতার সাথে করতে সাহায্য করে।

শেখা ও উপলব্ধি: মনোযোগের মাধ্যমে আমরা নতুন জিনিস শিখতে এবং চারপাশের পরিবেশকে আরও ভালোভাবে বুঝতে পারি।

সিদ্ধান্ত গ্রহণ: সঠিক তথ্যের ওপর মনোযোগ দিয়ে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি।

১. দিন দিন আপনার ব্রেইন সেল ধ্বংস করে দিচ্ছে, কাজে দূর্বল হচ্ছেন কিনা জানুন!

আপনার কি বার বার হাই আসছে? বসা থেকে উঠলে চোখে ঘোলা দেখছেন? কাজের সময় চোখের পাতা ঘুমের আবেশে লেগে আসছে?

এসব লক্ষন দেখা দিলে আপনি সম্ভবত আসলেই ক্লান্ত। একটানা অনেকক্ষন এক জায়গায় বসে কাজ করলে এমন সমস্যা হয়। ক্লান্ত শরীরে কাজকর্মে মন বসে না, কাজ আরো ধীর গতিতে আগায়।

আমাদের ব্রেইন কাজ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে। তখন তার বিশ্রামের প্রয়োজন হয়। বিশ্রাম শরীর থেকে দূষিত পদার্থগুলো বের করে দেয়, যার ফলে শরীর সতেজ থাকে, কাজে মনোযোগ হয়।

আপনি যদি ব্রেইনকে বিশ্রামের সু্যোগ না দেন, তাহলে সে কি করবে জানেন? তখন আপনার ব্রেনের ক্লান্ত কোষগুলো কাজের চাপ সামলাতে না পেরে মারা যাবে।

শরীরের জন্য একটু সূর্যের আলোও জরুরী। আমাদের শরীরের কোষগুলো পুনরুজ্জীবিত করতে প্রাকৃতিক আলো অনেক ভালো কাজ করে।

একজন পূর্ণবয়স্ক মানুষের ৮-১০ ঘন্টা ঘুম জরুরী। এই সময়ের কম-বেশি হলে শরীর ঠিকমতো কাজ করে না। আর রুটিনের সাথে তাল মিলাতে পারে না।

অনেক দেশে অফিসে কাজ করতে করতে কেউ ঘুমিয়ে গেলে, তাকে সুযোগ দেওয়া হয়। তাকে ঘুম থেকে জাগাতে নিষেধ করা হয়। তারা ভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করার ফলে তার ব্রেইন পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে।

আর এ জন্যই এখন তার বিশ্রাম করা দরকার। তারা ভাবে ঘুমালে তাদের ব্রেইন সতেজ হবে, তাই তারা ব্যাপারটাকে আরো উৎসাহিত করে।

২. কোন কাজে খারাপ ফলাফল, কাজকে আরো খারাপ করে।

অনেক সময় আমরা খারাপ খবর শুনলে মন খারাপ করে থাকি। অনেক সময় ভেঙ্গে পরি। এটা আমাদের মনের উপর একেবারে বাজে প্রভাব ফেলে।

অনেক সময় দেখা যায় কেউ কেউ অতি চিন্তা করে অসুস্থও হয়ে পড়েন। এটা সবার ক্ষেত্রেই খারাপ প্রভাব ফেলে। কিন্তু আমাদের ধৈর্য্য ধারন করে মনোবল শক্ত কারার চেষ্টা করতে হবে।

আমরা যদি চিন্তায় ভেঙ্গে পরি, তাহলে জীবনে উন্নতি লাভ করা কোন ভাবেই সম্ভব না। আর যারা কোন কাজের খারাপ ফলাফল শুনে চিন্তায় ভেঙ্গে পরে, তারা পরবর্তীতে ভালো কাজ করতে পারে না।

কখনো কখনো ভালো খবরও খারাপ প্রভাব ফেলে

মানুষের জীবনে ভালো মন্দ দুটি দিকই থাকে। যখন আমরা ভালো খবর শুনি তখন আমাদের ব্রেইন অ্যাড্রেনালিন লেভেল হাই হয়ে যায়। মানে আমাদের শরীরে ভালো লাগা বেড়ে যায়।

কিন্তু এই লেভেল দ্রুত স্থীতিশীল করা যায় না। তখন আমাদের কাজে আর মন বসতে চায় না। সব সময় শুধু আমাদের ঐ ভালো কিছুর কথা মনে পড়ে।

অনেক সময় দেখা যায়, কেউ কেউ লটারি পেয়ে গেলে, সামান্য টাকার চাকরি ছেড়ে দেন। কিন্তু এই লটারির মত নিউজ তো আর প্রত্যেকদিন আসে না। যা আমাদের জন্য অত্যন্ত খারাপ খবর, ছোটখাট খবরগুলোই আমাদের মনোযোগ নষ্টের জন্য দায়ী।

৩. জীবনে অনেককিছু একসাথে করার চেষ্টা করা

একজন মানুষ একসাথে অনেক গুলো কাজ করতে পারে না। যখন একজন মানুষ একাধিক কাজের প্রতি মনোযোগ দিতে চায়, তখন সব কাজের মধ্য জটলা বেধে যাবে।

একটি ফোন হতে পারে মাল্টিটাস্কিং, কিন্তু আমাদের ব্রেইন তা করতে পারে না।। মানুষ মাল্টিটাস্কিংয়ে পারদর্শী না এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে।

কারন আপনি নিজে চেষ্টা করে দেখুন, আপনি একসঙ্গে দুটি বই পড়তে পারবেন না।। আপনাকে একটি একটি করে বই পড়তে হবে। তাই মানুষ একসঙ্গে একাধিক কাজ করতে পারবেনা।

আমরা কেবল এক কাজ থেকে অন্য কাজে দ্রুত শিফট করি, দুই কাজ একসাথে একই সময়ে করি না। একজন মানুষের পক্ষে এটিই স্বাভাবিক। যান্ত্রিক কোনকিছু হলে তা আলাদা বেপার।

দীর্ঘকালীন কাজ হলে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে একটি একটি করে কাজ শেষ করা উচিত। তাহলে সুন্দরভাবে কাজটি সম্পাদন হবে। এক্ষেত্রে ঝামেলা কম হবে, আপনার কাজটি ট্র্যাকে রাখতে সুবিধে হবে।

৪. কোন কাজেই তৃপ্তির সাথে করতে পাচ্ছেন না ?

জীবনে শান্তির জন্য মানুষ কষ্ট করে। কষ্ট না করলে কখনো ভালো ফল পাওয়া যায় না। তাই আমরা জীবনে যা কিছু করি সুখ-শান্তির জন্যই তো করি।

কিন্তু শান্তিটা আনতে গিয়ে আমাদের অনেক কিছু করতে হয়, আর এসব কিন্তু মোটেও সুখকর নয়। আমরা কিন্তু শুধু কষ্ট টুকু দেখি। কষ্টের পর যে সুখ আসে সেটা আমরা কখনো ভাবিনা।

মার্ক টোয়েন বলেছেন Eat the frog. এখানে তিনি বাস্তবে ব্যাঙ খেতে বলেননি। এখানে ব্যাঙ বলতে তিনি সবচেয়ে বড় আর কঠিন কাজ বুঝিয়েছেন।

আমাদের সবার জীবনেই কোনো না কোনো টার্গেট আছে। তার জন্য দরকার কঠোর পরিশ্রম ও ধৈয্য। পরিশ্রম হল জিনিস যা প্রতিদিনই দিতে হয়, একটু একটু করে পরিশ্রম না করলে জীবনে আগানো যায় না।

একজন মানুষ সারা বছরের শ্রম একদিনে দিতে পারবে না। এখানে গড়িমসি না করে টার্গেট পূরন এর জন্য দিনের শুরুতেই ঐ টার্গেটের জন্য কিছু করাই হল eat the frog । আপনি এভাবে নিজের যাত্রা শুরু করলে –

  1. আপনার ভবিষ্যতের জন্য উন্নতি করতে পারবেন।
  2. ধীরে ধীরে কাজ করার ফলে মানসিক শান্তি পাবেন, মাথায় বোঝা থাকল না।
  3. নিয়ম মাফিক কাজ করলে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে না।
  4. সময়ের সাশ্রয় হবে।
  5. সময়ের কাজ সময়ে সম্পূর্ন হবে।
  6. কাজের ভূলত্রূটি হওয়ার সম্ভাবনা থাকবেনা।

গুরুত্বপূর্ণ FAQ

১. কাজে মনোযোগ হারানোর সাধারণ কারণগুলো কী?

কাজে মনোযোগ হারানোর প্রধান কারণ হলো মানসিক চাপ, অতিরিক্ত মোবাইল ব্যবহার, ঘুমের ঘাটতি এবং অনিয়মিত জীবনযাপন। এগুলো মস্তিষ্কের ফোকাস বা একাগ্রতা কমিয়ে দেয়, ফলে কোনো কাজেই মন বসে না। এছাড়া সামাজিক মাধ্যমে সময় অপচয়ও বড় ভূমিকা রাখে।

২. মানসিক চাপ কীভাবে মনোযোগ নষ্ট করে?

অতিরিক্ত চাপ মস্তিষ্কে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল করে। চিন্তা ও দুশ্চিন্তা মনোযোগ বিভ্রান্ত করে, ফলে আপনি একটিমাত্র কাজে দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখতে পারেন না।

৩. ঘুমের অভাব মনোযোগের ওপর কী প্রভাব ফেলে?

পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না। এর ফলে ক্লান্তি, বিরক্তি, মনোযোগের অভাব এবং ভুল করার প্রবণতা বাড়ে। প্রতিদিন ৭–৮ ঘণ্টা গভীর ঘুম মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।

৪. অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার কি মনোযোগে প্রভাব ফেলে?

হ্যাঁ, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের মস্তিষ্ককে দ্রুত মনোযোগ বদলাতে বাধ্য করে। নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, গেম বা ভিডিওর প্রতি নির্ভরতা কাজের ফোকাস নষ্ট করে দেয় এবং উৎপাদনশীলতা কমায়।

৫. সঠিক খাদ্যাভ্যাস কি মনোযোগে ভূমিকা রাখে?

অবশ্যই। পুষ্টিকর খাবার যেমন ফল, বাদাম, ডিম, মাছ ও শাকসবজি মস্তিষ্কে অক্সিজেন ও গ্লুকোজ সরবরাহ বাড়ায়। বিপরীতে জাঙ্ক ফুড বা অতিরিক্ত কফি মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলে।

৬. কাজের জায়গার পরিবেশ মনোযোগে কীভাবে প্রভাব ফেলে?

অগোছালো, শব্দযুক্ত বা অস্বস্তিকর পরিবেশে মনোযোগ ধরে রাখা কঠিন। কাজের স্থানটি পরিষ্কার, নিরিবিলি ও আলো-বাতাসযুক্ত হলে মনোযোগ বৃদ্ধি পায় এবং মন শান্ত থাকে।

৭. মনোযোগ বাড়াতে সময় ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ?

সময় ঠিকভাবে ভাগ করে কাজ করলে মানসিক চাপ কমে এবং ফোকাস বাড়ে। “Pomodoro Technique” বা নির্দিষ্ট সময় পর বিরতি নেওয়ার অভ্যাস মনোযোগ ধরে রাখতে কার্যকর উপায়।

৮. ব্যায়াম ও মেডিটেশন কীভাবে মনোযোগ বাড়াতে সাহায্য করে?

নিয়মিত ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ উন্নত করে। অন্যদিকে মেডিটেশন মন শান্ত করে, একাগ্রতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমায়- যা মনোযোগ ফিরিয়ে আনতে সহায়ক।

৯. মনোযোগ ধরে রাখতে কাজের প্রতি আগ্রহ কতটা জরুরি?

যে কাজে আগ্রহ নেই, তাতে মনোযোগ দীর্ঘস্থায়ী হয় না। নিজের কাজের উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে সচেতন হলে আগ্রহ বাড়ে, আর আগ্রহ বাড়লে মনোযোগও স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

১০. মনোযোগের সমস্যা দীর্ঘস্থায়ী হলে কী করা উচিত?

যদি দীর্ঘদিন ধরে মনোযোগ ধরে রাখতে না পারেন, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। তারা আপনার মানসিক অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।

উপসংহার

আপনি যা-ই করুন সব সময ধীরেসুস্থে, মনোযোগ দিয়ে আনন্দের সাথে করুন। ফলস্বরুপ আপনি কি পাবেন, কাজটি সমাপ্ত করলে সেটা আপনার জীবনকে কতটুকু অর্থবহ করবে।

আপনার কাজের নির্দিষ্ট সময নির্ধারন করুন, যাতে সময়ের কাজ সময়ে করতে পারেন। তাহলে কাজে এলোমেলো লাগবে না,কোন কাজটা কতটুক এগোলো তা বুঝতেও সুবিধা হবে।

সব কিছুর জন্য আমাদের লক্ষ্য নির্ধারন করতে হবে, যা করছেন উপভোগ করুন। আর লক্ষ্যের জন্য সব সময় চেষ্টা চালিয়ে যান। আপনার জন্য শুভকামনা, আপনার লক্ষ্য পূরন হউক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top