কিভাবে নামজারি খতিয়ান যাচাই করবেন তা এই কনটেন্ট এর মাধ্যমে জানতে পারবেন। আপনি QR Code, আবেদন নম্বর, DLRMS এবং ভূমি অফিস থেকে কিভাবে খতিয়ান বৈধতা চেক করবেন তা এই কনটেন্ট এর মাধ্যমে জানবেন।
খতিয়ান সঠিক কি না তা নিশ্চিত হওয়া জন্য নামজারি খতিয়ান চেক ও যাচাই পদ্ধতি জানা থাকতে হবে। নামজারি খতিয়ানে অনেক সময় বিভিন্ন পরিবর্তন আসে। আপনার যদি খতিয়ান চেক ও যাচাই বাচাই পদ্ধতি জানা থাকে তাহলে খুব সহজে তা জানতে পারবেন।

নামজারি খতিয়ান কিভাবে অনুসন্ধান করবেন:
- আপনার নামজারি খতিয়ানে আগত খতিয়ান নম্বরটি থাকবে। এই আগত খতিয়ান বলতে বুঝায়, যে খতিয়ান থেকে জমি টি কর্তন হয়ে আপনার বর্তমান খতিয়ানটি বের হয়েছে।
- নামজারী মামলা অথবা কেস নম্বর থাকবে।
- ইউনিয়ন উপ ভূমি সহকারী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) এর স্বাক্ষর থাকে। এছাড়া আপনার নামজারি খতিয়ানে সার্ভেয়ারের স্বাক্ষর থাকবে।
- আপনার নতুন নামজারিতে QR Code অবশ্যই থাকবে।
- নামজারির মামলা নং অর্থবছর আবেদন নং ও ডিসিআর নং এসব থাকতে পারে।
নামজারি খতিয়ান চেক ও অস্তিত্ব যাচাই করন
- আপনার QR Code দিয়ে নামজারি খতিয়ান চেক অথবা যাচাই করন: আপনার স্মার্টফোনের মাধ্যমে যেকোনো কিউআর কোড স্ক্যানার অ্যাপ দিয়ে খতিয়ানে দেওয়া কিউআর কোডের উপর ক্যামেরা ধরলে একটি লিংক আসবে। আপনি লিংকটি ওপেন করলে যদি দেখতে পান land.gov.bd থেকে ভেরিফাই হয়েছে তাহলে সেটি সঠিক বলে গন্য করা হবে।
- আপনার আবেদন নম্বর দ্বারা নামজারি খতিয়ান চেক অথবা যাচাই করন: আবেদন নম্বর দিয়ে আপনি mutation.land.gov.bd তে গিয়ে আবেদন এর সর্বশেষ অবস্থা অথবা ট্র্যাকিং সুবিধার মাধ্যমে যাচাই করতে পারবেন। খতিয়ানের মধ্যই আবেদন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর পেয়ে যাবেন। উক্ত ট্রাকিং এর জন্য এসব খুবই গুরুপ্তপূর্ন।
- DLRMS সিস্টেমের মাধ্যমে যাচাই করন: অনলাইন নামজারি বা ই-নামজারি এর প্রথম পর্যায়ে খতিয়ানে আবেদন নম্বর ছিল না। সেক্ষেত্রে dlrms.land.gov.bd থেকে খতিয়ান নম্বর দিয়েই চেক করতে পারবেন।
- ইউনিয়ন ভূমি অফিস থেকে যাচাই করন: ইউনিয়ন ভূমি অফিস এর রেজিস্টার বই হতে ম্যানুয়াল নামজারি যাচাই করতে পারবেন ।dlrms.land.gov.bd তে এসব থাকতে পারে।
আপনার নামজারি খতিয়ানের বৈধতা যাচাইকরন:
- ভূমি উন্নয়ন করের রশিদ দিয়ে বৈধতা যাচাইকরন: আপনার নামজারি খতিয়ানে কোনো প্রকার আপত্তি এবং
- সমস্যা যদি না থাকে তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা খাজনা অনুমোদন করেন। তাই খতিয়ানটি সঠিক কিনা তা জানার জন্য খাজনার রশিদ থাকতে হবে।
- তহসিল অফিসে যাচাই করন: তহসিল অফিসে গিয়েও হোল্ডিং বই যাচাই করে আপনার খতিয়ানের বৈধতা যাচাই করা যেতে পারে। হোল্ডিং বই এ আপনার জমি বা খতিয়ানে কোন সমস্যা থাকলে নোট করা থাকে। তাই সমস্যা সমাধান ও নিশ্চিত হওয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে যাচাই প্রয়োজন।
পরিশেষে বলা যায়, সহজেই খতিয়ানের সঠিকতা ও বৈধতা নিশ্চিত করতে নামজারি খতিয়ান যাচাই করার সঠিক পদ্ধতি জানতে হবে। এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে সহজ ও নির্ভরযোগ্য ভাবে খতিয়ান যাচাই করা যায়। যা কাগজ কলমের চেয়ে অনেক সুবিধা। তাই আগে খতিয়ান যাচাই করে জমি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার। তাহলে ভবিষ্যতে প্রতারণার শিকার বা আইনি জটিলতায় পড়বেন না।
গুরুপ্তপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
কিভাবে নামজারি খতিয়ান যাচাই করব?
QR কোড স্ক্যান করে বা আবেদন নম্বর দিয়ে mutation.land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে যাচাই করতে পারবেন।
খতিয়ানে যদি QR Code না থাকে তাহলে কীভাবে যাচাই করব?
DLRMS এর ওয়েবসাইটে গিয়ে খতিয়ান নম্বর দিয়ে চেক করতে পারবেন।
নামজারি খতিয়ানে কি কি ধরনের তথ্য থাকতে পারে?
নামজারি খতিয়ানের মধ্যে কেস নম্বর, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও এসিল্যান্ডের স্বাক্ষর, সার্ভেয়ারের স্বাক্ষর এছাড়াও আগত খতিয়ান নম্বর ও QR কোড থাকবে।
ভূমি উন্নয়ন কর রশিদ দিয়ে খতিয়ান যাচাই সম্ভব?
সম্ভব, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নামজারি খতিয়ানের উপর ভিত্তি করে খাজনা অনুমোদন করেন। রশিদের মাধ্যমে বৈধতার প্রমাণ পায়।
DLRMS এর অর্থ কী?
Digital Land Record Management System এর সংক্ষিপ্ত রুপ। অনলাইন খতিয়ান যাচাই এর একটি সরকারি প্ল্যাটফর্ম।








