পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদনের নিয়ম

বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে পল্লী বিদ্যুৎ সমিতি সারা দেশজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেকোনো গ্রাহকের গনের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাপনা সহজতর করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পরিষেবা উন্নয়ন করা হয়েছে। পুরানো, ত্রুটিপূর্ণ বা নষ্ট মিটার পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিদ্যুৎ এর মিটার যদি সঠিকভাবে কাজ না করে তাহলে বিদ্যুৎ বিলের স্বচ্ছতা নিশ্চিত হয় না। বিদ্যুৎ বিল অত্যাধিক কম বেশি আসতে পারে। পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক যদি মিটারের কোন ত্রুটি লক্ষ করে তবে তারা নিজ উদ্দোগে মিটার পরিবর্তন করে দেয়।

কিন্তু কোন গ্রাহক যদি মনে করে যে, তার ব্যবহৃত মিটারে কোনো ত্রুটি হয়েছে বা বিল কমবেশি আসছে। সে যদি মিটারটি পরিবর্তন অথবা পরীক্ষা করতে চায়, সেক্ষেত্রে গ্রাহককে বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে হবে।

পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদনের নিয়ম
পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদনের নিয়ম

নিচে পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের আবেদনের নিয়ম, পরিবর্তনের খরচ কত, মিটার পরিবর্তন করতে কত দিন সময় লাগে এছাড়াও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও প্রাসঙ্গিক প্রশ্নোত্তর (FAQ) বিভাগ, এই বিষয়ে বিস্তারিত জানতে আশা করি এই ব্লগটি পড়লে আপনি সব কিছু জানতে পারবেন।

কেন মিটার পরিবর্তনের প্রয়োজন হতে পারে?

পুরাতন মিটারের ত্রুটি

অনেকদিন ব্যবহারের ফলে পুরানো মিটার সঠিকভাবে কাজ না করলে। তাতে বিদ্যুতের সঠিক রিডিং পাওয়া কঠিন হয়। আবার অনেক সময় দেখা যায রিডিং এলোমেলো অথবা অস্পস্ট আসে। ফলে মিটার রিডার বিল বা রিডিং লিখতে এসে সঠিক রিডিং পায় না। এর কারণে অফিস থেকে গড় বিল হিসেব করে। ফলে হঠাত করেই বিদ্যুৎ বিল কমবেশি চলে আসে।

আমাদের মিটারে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত বিদ্যুৎ অফিস কর্তৃক ফ্রিতে মিটার পরিবর্তন করে দেয়। তবে এক্ষেত্রে কয়েক দিন সময় লাগতে পারে।

বিদ্যুৎ বিলের অসঙ্গতি

অনেক সময় দেখা যায় ত্রুটিপূর্ণ মিটার সঠিক রিডিং দেয় না। যার ফলে মিটারের ডিসপ্লেতে রিডিং শূন্য হয় বা সাদা হয়। অথবা স্বাভাবিকের তুলনায় অনেক কমবেশি হয়ে যায়। যার কারণে গ্রাহকের বিদ্যুৎ বিল অনেক বেশি আসতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত বেশির ভাগ সময় বিদ্যুৎ অফিস কর্তৃক ফ্রিতে মিটার পরিবর্তন করে দেয়। এক্ষেত্রে কিছু দিন সময় লেগে যেতে পারে।

ফলে গ্রাহকের দীর্ঘ দিন বিল বেশি আসতে পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে হয়। তাহলে উক্ত ত্রুটি পূর্ণ মিটারটি কিছু দিনের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে।

ভাঙ্গা বা পুড়ে যাওয়া মিটার পরিবর্তন

বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ব্যবহৃত মিটারটি অনেক সময় দেখা যায় অধিক লোডের কারনে বা প্রাকৃতিক কোন কারনে, যেমন বৃষ্টির পানি ঢুকে বা বর্জ্যপাতের কারনে পুড়ে যেতে পারে। আবার অনেক সময় লক্ষ্য করবেন গাছের ডাল সার্ভিস ড্রপ তারে পড়ে টান লেগে সমস্যা হয়। গরু-ছাগল,কুকুর বা ভ্যান গাড়ি অথবা যেকোনো কিছুর ধাক্কায় বিদ্যুতের মিটারটি ভেঙ্গে যেতে পারে।

এসব ক্ষেত্রে বিদ্যুতের মিটারটি অত্যন্ত ঝুকিপূর্ণ হয়ে যেতে পারে তাই অতিদ্রুত সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে অভিযোগ করতে হবে। অথবা সরাসরি অফিসে গিয়ে বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। অফিস কর্তৃপক্ষ দ্রুত মিটারটি পরিবর্তন করে দিয়ে আসবে। আবেদন লিংক: rebpbs.com

ডিজিটাল মিটারের সুবিধা সমূহ

ডিজিটাল মিটার গুলোতে বিদ্যুতের ব্যবহার সঠিকভাবে রেকর্ড করে এবং সঠিক বিল প্রক্রিয়া নিশ্চিত করে। এছাড়াও নতুন এবং ডিজিটাল মিটার বিদ্যুতের অপচয় অনেক ক্ষেত্রে কমিয়ে আনতে সাহায্য করে।

মিটার পরিবর্তনের আবেদন করার নিয়ম ও প্রক্রিয়া

মিটারে কোনো ত্রুটি দেখা দিলে প্রত্যক গ্রাহকেরই উচিৎ তাদের মিটার পরিবর্তনের জন্য আবেদন করা। এক্ষেত্রে তাদেরকে যা যা করতে হবে তা নিচে সহজভাবে ধাপে ধাপে উপস্থাপন করা হলোঃ

  • প্রথমে আপনার যে মিটারের ত্রুটি দেখা দিয়েছে বা বিল বেশি আসছে, সেই মিটারের সর্বোশেষ পরিশোধিত বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যেতে হবে।
  • বিদ্যুৎ অফিসের ওয়ান পয়েন্ট বা এক অবস্থানে সেবা নামক একটি ডেস্ক বা টেবিল রয়েছে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে।
  • সেখানে দায়িত্বরত কর্মচারীকে আপনার সমস্যার কথা বলতে হবে। তারপর বিদ্যুৎ বিলের কপি চাইলে দিতে হবে। মিটারের সমস্যাটি বলে আপনি যে মিটার পরিবর্তনের আবেদন করতে চান তাদের বলতে হবে।
  • আপনার ওই মিটারর সকল বিদ্যুৎ বিল পরিশোধ করা আছে কি না জানতে চাইলে তাদের কে সঠিক তথ্য দিতে হবে। বিল পরিশোধ থাকলে তা বলতে হবে, পরিশোধ করা আছে। আর বিল পরিশোধ করা না থাকলে তা জানাতে হবে এবং বিল পরিশোধ করতে হবে।
  • সেখানকার দায়িত্বরত কর্মচারী , আপনার মিটার পরিবর্তনে জন্য একটি সেবা ফর্ম পূরণ করে দিবেন এবং ফরমে আপনাকে নির্দিষ্ট কলামে একটি সাক্ষর করতে হবে, আপনি মিটার পরিবর্তনে আগ্রহী তা জানাতে হবে।
  • কর্মচারী ফর্মটি নিয়ে অফিসের বিলিং শাখায়, বিলিং সহকারীর থেকে আপনার বিদ্যুৎ মিটারটি পরিবর্তনের জন্য একটি এস্টিমেট লিখে দিবেন। তারপর সেখানে আপনার বিল পরিশোধ আছে কিনা তা ক্লিয়ারেন্স দিবেন।
  • তারপর আপনাকে এস্টিমেটে উল্লেখিত মূল্য ২৭৬ টাকা অফিসের ক্যাশ শাখায় জমা দিতে হবে। ক্যাশ শাখায় টাকা জমা দেওয়ার পর সেখান থেকে আপনাকে তারা একটি রশিদ দিবে। আপনার ওই রশিদটি পরবর্তী তে কাজে লাগতে পারে তাই অবশ্যই রশিদটি নিবেন। যত্ন সহকারে আপনার কাছে রেখে দিবেন।

কিছুদিন পর আপনার আবেদনের প্রেক্ষিতে অফিস থেকে আপনার বিদ্যুৎতের মিটার পরিবর্তন করার জন্য বিদ্যুৎ অফিস থেকে একটি অর্ডার (CMO) বের হবে। তারপর ওই অর্ডার অনুযায়ী মিটার পরিবর্তনের জন্য একজন লাইনম্যানকে দায়িত্ব দিবেন।

লাইনম্যান সেই অর্ডার (CMO) হওয়ার সাথে সাথে একটি নতুন মিটার ইস্যু করবেন। ইস্যুকৃত মিটার টি আপনার সংযোগস্থলে গিয়ে পরিবর্তন করে দিয়ে আসবেন। বিদ্যুৎ মিটার পরিবর্তনের জন্য লাইনম্যান আপনার থেকে কোন প্রকার পারিশ্রমিক নিবে না। 

বিদ্যুৎ মিটার পরিবর্তনের আবেদনের সময় ও খরচ

২০২৫ সালের সর্বশেষ নিয়ম অনুসারে মিটার পরিবর্তনের আবেদন করার জন্য ভ্যাট ও সর্বোমোট আবেদন ফি হিসাবে ২৭৬ টাকা নির্ধারিত করা হয়েছে। টাকাটি সরাসরি বিদ্যুৎ অফিসের ক্যাশ শাখায় জমা দিতে হয়। টাকা জমা দেওয়ার পর একটি রশিদ গ্রাহকগন কে দিয়ে থাকেন।।

আপনারা যাতে হয়রানি ও প্রতারিত না হন তাই বিদ্যুৎ অফিসের ক্যাশ শাখা ছাড়া অন্য কোথাও টাকা জমা দিবেন না। নির্ধারিত বিদ্যুৎ অফিসের ক্যাশ মেমো বা রশিদ ছাড়া কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না।

কেউ যদি অতিরিক্তি টাকা দাবি করে তাহলে দিবেন না। আপনার কাছ থেকে যদি বিদ্যুৎ অফিসের কোনো কর্মচারী অতিরিক্ত টাকা চায় তাহলে বিষয়টি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাকে সাথে সাথে জানাবেন।

যদি কোন প্রকার সহযোগীতা না পান তাহলে পল্লী বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ১৬৯৯৯ ও ১৬৮৯৯ এই হটলাইন নম্বরে ফোন করে আপনার সমস্যা ও অভিযোগ এর কথা জানাবেন।

পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের আবেদনের পর মিটার পরিবর্তন হতে কত দিন পর্যন্ত সময় লাগতে পারে ?

আপনার পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের আবেদন করার পর মিটার পরিবর্তন হতে সাধারণত এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে । তাছাড়া অনেক সময় অফিসে পর্যাপ্ত মিটার মজুদ থাকেনা। অফিস ছুটি থাকতে পারে বা জনবল ঘাটতির কারনেও মিটার পরিবর্তনে কিছুদিন সময় বেশি লাগতে পারে।

অনেক সময় মিটার পরিবর্তন করা খুবই জরুরী হলে, আবেদনের টাকা জমা দেওয়ার রশিদটি নিয়ে সংশ্লিষ্ট অফিসের উর্ধবতন কর্মকর্তার কাছে যেতে হবে। তাদেরকে আপনার সমস্যার কথা বলে তারাতারি মিটার টি পরিবর্তনের কথা বলবেন। আশা করা যায় তারা আপনার মিটারটি তাৎক্ষণিক বা ১-২ দিনের মধ্যে পরিবর্তনের চেষ্ঠা করবেন।।

প্রশ্নোত্তর (FAQ)

১. আপনি কীভাবে বুঝবেন আপনার মিটার পরিবর্তনের প্রয়োজন হয়েছে?

  • আপনি যদি দেখতে পান যে আপনার মিটারের বিল বেশি আসছে অথবা যদি মিটারের রিডিং সঠিক না আসে, তাহলে মিটার পরিবর্তনের প্রয়োজন হয়েছে।

২. মিটার পরিবর্তনের জন্য কোন জরিমানা দিতে হবে কিনা?

  • যদি আপনার মিটার আপনাদের দ্বারা ক্রটিপূর্ন না হয়, আপনাআপনি ত্রুটিপূর্ণ হয়ে থাকে। তাহলে কোন জরিমানা দিতে হবে না। কিন্তু পল্লি বিদ্যুৎ অফিস যদি পর্যবেক্ষন করে আপনার দোষ খুজে বের করে, তাহলে কিছু করার নেই।

৩. মিটার পরিবর্তনে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে?

  • আপনার পল্লী বিদ্যুৎ মিটার পরিবর্তনের আবেদন করার পর আপনার মিটার পরিবর্তন হতে সাধারণত এক সপ্তাহ সময় লাগতে পারে । তাছাড়া অনেক সময় অফিসে পর্যাপ্ত মিটার মজুদ থাকেনা। অফিস ছুটি থাকতে পারে, এসব কারনে মিটার পরিবর্তনে কমবেশি সময় লাগতে পারে।

৪. আবেদনপত্রে ভুল থাকলে কী হতে পারে?

  • মিটার পরিবর্তন আবেদনের ফর্ম পূরণের সময় সব কিছু ভালোভাবে দেখে শুনে তথ্য দিতে হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদনপত্র বাতিল হবে।

৫. ডিজিটাল মিটার ব্যবহারে কী কী সুবিধা রয়েছে?

  • ডিজিটাল মিটার সবসময় সঠিক রিডিং প্রদান করে, বিদ্যুৎ বিল কমবেশি হওয়ার সম্ভাবনা থাকে না।।

৬. মিটার পরিবর্তনের আবেদন পত্র কোথায় জমা দিতে হয়?

  • আপনার স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের ওয়ান পয়েন্ট বা এক অবস্থানে সেবা নামক একটি ডেস্ক বা টেবিল রয়েছে। সেখানে দায়িত্বরত কর্মচারীর সাথে আপনাকে যোগাযোগ করে মিটার পরিবর্তনের আবেদন পত্র জমা দিতে হবে।

উপসংহার

আমাদের বিদ্যুৎ মিটার পরিবর্তনের মাধ্যমে সেবার মান আরও উন্নত হতে পারে। পুরানো অথবা ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার ব্যবহারের কারনে আমাদের বিদ্যুৎ বিল এবং রিডিং নিভূল থাকে। ফলে বিদ্যুৎ বিল কমবেশি হওয়ার সম্ভাবনা থাকেনা। সঠিক প্রক্রিয়া অবলম্বন করে আবেদন করলে,বিদ্যুৎ মিটার পরিবর্তনের কাজ খুব সহজে এবং দ্রুত সম্পন্ন হবে।

আপনার মিটার পরিবর্তনের প্রয়োজন হলে আজই আপনার নিকট স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে উপরে দেওয়া প্রক্রিয়া অনুসরণ করে আপনার মিটার পরিবর্তনের আবেদন করুন। আমাদের সমস্যা ও সমাধানের জন্য পল্লী বিদ্যুৎ অফিস সব সময় সর্বোচ্ছ চেষ্ঠা করেন।

অতএব সঠিক ভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য আমরা চেষ্ঠা করবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top