দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার উপায়

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই বা অনলাইনে জমির মালিকানা বের করার উপায় অনেক সহজ একটি প্রক্রিয়া।

বিভিন্ন প্রয়োজনে আমাদের যে কোন জমির প্রকৃত মালিকের নাম জানা দরকার হতে পারে

বিশেষ করে যখন কোন জমি ক্রয় করা হয় তখন উক্ত জমির প্রকৃত মালিক কে তা নিশ্চিত হওয়ার পরে টাকা পয়সা লেনদেন করা উচিত।

আগেকার দিনে অনেক সময় দেখা যেত একজনের জমি অন্য শরিকে বিক্রি করে দেয়।

এ সংক্রান্ত সমস্যা নিয়ে অনেক মারামারি বা মামলা মোকদ্দমার সৃষ্টি হয়।

তাই সকল দিক বিবেচনায় কোন জমি ক্রয়, লিজ বা বন্দক নিতে হলে অবশ্যই দেখে নিতে হবে উক্ত জমির দাগ নম্বর অনুযায়ী মালিকানা ঠিক আছে কি না।

এই আর্টিকেলে দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই বা দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করা তা বিস্তারিত আলোচনা করা হলো।

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার উপায় বা জমি কার নামে আছে

অনলাইনে জমির মালিকানা বের করার উপায় বা দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল অথবা কম্পিউটার এর যে কোন ব্রাউজার থেকে ডিএলআরএম এই সাইটে ভিজিট করতে হবে।

ভিজিট করার পরে নিচের ছবির মত একটি ইন্টারনেট ফেস দেখতে পাবেন।

জমি কার নামে আছে

এই পেজে যে অপশন গুলো দেখাবে তা থেকে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।

ক্লিক করার পরে নিচের ফরম থেকে আপনার জমির অবস্থান অনুযায়ী বিভাগ,জেলা,উপজেলা এবং খতিয়ানের ধরণ সিলেক্ট করুন।

উল্লেখ্য খতিয়ানের ধরণ হিসাবে আপনি আপনার এলাকায় সর্বশেষ রেকর্ড খতিয়ান কোনটি তা জেনে নিবেন।

এরপর আপনি আপনার নিদিষ্ট জমির মৌজা নির্বাচন করুন।

মৌজা নির্বাচন করার পরে আপনি উক্ত মৌজার সকল জমির দাগ নম্বর সহ জমির মালিকের নাম দেখতে পারবেন।

দাগ নাম্বার দিয়ে জমির পরিমাণ বের করুন

আমরা ইতিমধ্যে জেনেছি কিভাবে দাগ নম্বর দিয়ে জমির মালিকানা বের করতে হয়।

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা বের করার পরে মৌজা ভিত্তিক খতিয়ানের তালিকা থেকে নিদিষ্ট দাগ নম্বরের উপরে ডাবল ক্লিক করলে উক্ত দাগ এবং মালিকের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

আর ঠিক এখানে আপনি উক্ত দাগে কি পরিমাণ জমি রয়েছে তা দেখতে পারবেন।

দাগ নং সার্চ বা জমির দাগ নং বের করার উপায় কি

দাগ নং সার্চ বা জমির দাগ নং বের করার জন্য সর্বপ্রথম প্রয়োজন উক্ত এলাকার মৌজা ম্যাপ। আমরা জানি প্রতি দুই গ্রাম মিলে একটি মৌজা হয়।

এবং প্রতিটি মৌজার একটি নকশা বা ম্যাপ থাকে।

আপনি যদি কোন জমির দাগ নম্বর জানতে চান তাহলে উক্ত এলাকার মৌজা ম্যাপে তা জানতে পারবেন।

এখন প্রশ্ন হলো মৌজা ম্যাপ কোথায় পাবেন? আপনি যদি মৌজা ম্যাপ নিতে চান তাহলে আপনার এলাকার ইউনিয়ন ভূমি অফিসে বা উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন।

অনলাইনের মাধ্যমে আপনি মৌজা ম্যাপ এর আবেদন করতে পারেন।

কিভাবে অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ এর আবেদন করবেন তা জানতে এই পোস্ট টি পড়তে পারেন। মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড বা জমির নকশা pdf যেভাবে পাবেন

এছাড়া আপনি আপনার জমির দলিলে এবং খতিয়ানে উক্ত জমির দাগ নম্বর দেখতে পাবেন।

জমির দাগ নম্বর চেক বা দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই

জমির দাগ নম্বর চেক বা দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই করার জন্য ডিএলআরএম এখানে প্রবেশ করে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করে নিম্নোক্ত ফরমে আপনার জমির অবস্থান অনুযায়ী বিভাগ,জেলা,উপজেলা এবং খতিয়ানের ধরণ ও মৌজা নম্বর সিলেক্ট করলে উক্ত মৌজার সকল জমির দাগ নম্বর এবং জমির মালিকানা চেক বা ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য বের করতে পারবেন।

যা অনলাইনে জমির মালিকানা যাচাই বলা হয়ে থাকে।

আরও দেখুন – হেবা দলিলের অসুবিধা এবং হেবা কে কাকে করতে পারে

জমির দাগ নম্বর কিভাবে দেখব?

জমির দাগ নম্বর আপনি আপনার জমির দলিলে বা খতিয়ানে দেখতে পাবেন। অনলাইনে জমির দাগ নম্বর দেখতে হলে ডিএলআরএম সাইটে ভিজিট করে সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করে আপনি মৌজা ভিত্তিক সকল জমির দাগ নম্বর ও মালিকের নাম দেখতে পাবেন।

শেষ কথা

দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই বা দাগ নং সার্চ বা জমির দাগ নং বের করার উপায় কি এবং দাগ নাম্বার দিয়ে জমির পরিমাণ বের করার উপায় আলোচনা করা হয়েছে।

এছাড়া ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য আর্টিকেলে আলোচনা করা হয়েছে। আশা করি সকলে জমির মালিকানা বের করার নিয়ম খুভ সহজে বুঝতে পেরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top